যানজট থেকে রেহাই দিতে মুখ্যমন্ত্রীকে বেইলী ব্রিজ তৈরির প্রস্তাব মন্ত্রী গৌতমের
দি নিউজ লায়নঃ দার্জিলিং মোড় নিয়ে কেন্দ্রের গড়িমসি বরদাস্ত নয় রাজ্যের মন্ত্রীর। শিলিগুড়ি শহরে যানজটের চূড়ান্ত ভোগান্তি থেকে আম সাধারণকে নিষ্কৃতি দিতে শিলিগুড়ি কমিশনারেট থেকে দার্জিলিং মোড় পর্যন্ত বেইলি ব্রিজ তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীকে।সোমবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী গৌতম দেব বলেন দার্জিলিং মোড়ে রেলের ভগ্ন দশা সেতুর কারনে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সোমবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী কেন্দ্রের ভূমিকাকে একহাত করে বলেন কেন্দ্রের তরফে একাধিকবার কখনও ছয় লেনের রাস্তা তৈরির কথা বলা হচ্ছে আবার কখনও তাদের সাংসদ এসে বলছেন চার লেনের রাস্তা তৈরি করা হবে কিন্তু সবটাই তাদের প্রচার। কোনোটিরই বাস্তবায়ন নেই।
তাই দীর্ঘদিনের মানুষের ভোগান্তির অস্থায়ী সমাধান হিসেবে বেইলি ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে শিলিগুড়ির কমিশনারেট থেকে দার্জিলিং মোড় সংযুক্তকরনের ক্ষেত্রে বেইলি ব্রিজের তৈরির প্রস্তাব জানাবো। মন্ত্রী গৌতম দেব বলেন আমি কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীকে বেইলি ব্রিজ প্রকল্পের প্রস্তাব দেবো। আমি আশাবাদী তিনি উপযযুক্ত ব্যবস্তা নেবেন।

Post a Comment